বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে ছুঁটে যাচ্ছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। ব্যাপক প্রচার প্রচারণার কারণে ইতিমধ্যেই সাধারন সস্পাদক পদপ্রার্থী মানিক সরকারকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে !
বৃহস্পতিবার (৩ মার্চ) স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের সাথে আলাপকালে শ্রী পলান কুমার দাস, শ্রী বিধান কুমার কুন্ডু, শ্রী সমীর কুমার দত্ত, শ্রী শিবেশ চন্দ্র সরকার, শ্রী জনার্দন বসাক, শ্রী কৃষ্ণ সূত্রধর, শ্রী তুষার কান্তি সাহাসহ অনেকেই জানান, দীর্ঘ পঁচিশ বছর পর এবারই উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বী ও ভোটাররা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সঠিক নেতৃত্ব নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সোনার বাংলা ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে মানিক সরকারের মতো তরুণ যোগ্য জনবান্ধব নেতৃত্বের বিকল্প নাই।
অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার জানান, তিনি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে শাহজাদপুর পৌর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের সেবায় আত্মনিয়োগ করবেন। এজন্য তিনি সকলের আশীর্বাদ, সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
