রবিবার, ২২ মার্চ ২০২৬

আগামী ১২ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (৮এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজার শ্রী শ্রী কালীমাতা মন্দির থেকে এ সম্মলনের সভাপতি প্রার্থী শ্রী রতন বসাক ও সাধারন সম্পাদক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকারের সমর্থকেরা শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা বের করে। মোটরসাইকেল শোভাযাত্রাটি শাহজাদপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় মহাশ্মশান চত্বরে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সাধারন সম্পাদক শ্রী প্রদীপ পোদ্দারের সভাপত্বিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলনের সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি শ্রী রতন বসাক ও সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানিক সরকার, হিন্দু সম্প্রদায় নেতা বিপ্লব সূত্রধর, গৌড় কৃষ্ণ বসাক, শাহজাদপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সূত্রধর, ফটিক সূত্রধর, চন্দন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুমার দেব প্রমূখ।

বক্তারা বলেন,‘১২ এপ্রিলের সম্মেলনে ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে সভাপতি পদে শ্রী রতন বসাক ও সাধারন সম্পাদক পদে শ্রী মানিক সরকারকে বিজয়ী করে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। সভাপতি পদে শ্রী রতন বসাক ও সাধারন সম্পাদক পদে শ্রী মানিক সরকার জয়ী হলে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের কল্যাণ সাধিত হবার পাশাপাশি শাহজাদপুর পৌর এলাকার মন্দিরগুলোর ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার ঘটবে, হিংসা-বিদ্বেষ দূরীভূত হবার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আসন্ন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী শ্রী রতন বসাক ও সাধারন সম্পাদক প্রার্থী শ্রী মানিক সরকারের কোন বিকল্প নাই।’ 

এ সময় ১২ এপ্রিল সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শ্রী রতন বসাক ও শ্রী মানিক সরকারের বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

উক্ত মটর শোভাযাত্র ও পথসভায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...