টি-টোয়েন্টি সিরিজের ৪র্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শনিবার (৭ আগস্ট) শেষ মুহূর্তে কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের ৫ম ও শেষ ম্যাচ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
টানা চার ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ সৌম্য সরকার। তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথাও উঠেছে। বিশ্রাম দেওয়া হতে পারে আরো দু-একজনকে। তবে বিভিন্ন সূত্রের খবর শেষ ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে রোববার (৮ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে নিউজল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন সাকিব।
বিষয়টি এখন পর্যন্ত গোপনই রেখেছে বিসিবি। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ আসার কথা আছে নিউজিল্যান্ডের। সেপ্টেম্বরের ১ থেকে ১০ তারিখ মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।
এর আগে প্রিমিয়ার চলাকালীন, মোহামেডানের সুপার লিগের ম্যাচগুলো না খেলেই সাকিব যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি যোগ দেন জিম্বাবুয়েতে।
তবে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ৪র্থ ম্যাচে মোটেও ভালো করেননি সাকিব। ৬, ৬, ৬, ০, ৬, ৬! সাকিবের বলে মিরপুরে ঝড় তুলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। এদিন সাকিব ওই পাঁচটি বাদেও আরো একটি ছয় মেরেছেন ডানহাতি ব্যাটসম্যান। এতে ৩ উইকেটে জয় পায় অজিরা। যদিও ইতোমধ্যে প্রথম ৩টি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
তথ্য-প্রযুক্তি
নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন
করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে...
তাড়াশ
করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
