৫৭ সদস্যবিশিষ্ট ঐহিত্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শাহজাদপুর প্রেস ক্লাবের আহবানে ‘প্রেস ক্লাব,শাহজাদপুর’ ও ‘শাহজাদপুর মডেল প্রেস ক্লাব’ এর সকল সাংবাদিকরা একাত্তত্বা প্রকাশ করে ‘প্রেস ক্লাব,শাহজাদপুর’ ও ‘শাহজাদপুর মডেল প্রেস ক্লাব’ বিলুপ্ত করে শাহজাদপুর প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
সোমবার (২৭ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থা হলরুমে প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুস্তাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), আবুল কাশেম (নয়াদিগন্ত), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), শফিউল হাসান চৌধুরী (্ইত্তেফাক), কোরবান আলী লাভলু (সমকাল), এমএ জাফর লিটন (যায়যায়দিন), মোঃ আল আমিন হোসেন (দিনকাল), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ), জাকারিয়া মাহমুদ (মাইটিভি) প্রমূখ। বক্তব্যে সাংবাদিকতা পেশাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দায়িত্বপালনের আহবান জানান বক্তারা।
পরে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি পদে বিমল কুমার কুন্ডু (সংবাদ), সাধারন সম্পাদক পদে মুস্তাক আহমেদ (প্রান্তিক সংবাদ) নির্বাচিত হন। কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবুল কাশেম (নয়াদিগন্ত), ওমর ফারুক (এশিয়ান টিভি), এমএ জাফর লিটন (যায়যায়দিন), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন (দিনকাল), মামুন রানা (সিরাজগঞ্জ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শামছুর রহমান শিশির (এ যুগের দীপ), দফতর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু (সমকাল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বসাক (করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ) ও কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির (জনকন্ঠ), আতিক সিদ্দিকী (আমাদের সময়), হাসানুজ্জামান তুহিন (প্রতিদিনের সংবাদ) ও শফিউল হাসান চৌধুরী (্ইত্তেফাক) নির্বাচিত হন।
এছাড়া, শাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিকে আজীবন সদস্য পদে ভূষিত করা হয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
