সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহজাদপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুর রউফ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার(১০ জানুয়ারী) সকালে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন এবং শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ শফিকুজ্জামান শফি, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, কার্যকরী সদস্য সৈয়দ হুমায়ন পারভেজ সাব্বির প্রমুখ। এছাড়াও শোকসভা ও দোয়া মাহফিলে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহজাদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য এবং শাহজাদপুর সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রউফ শনিবার (৭ জানুয়ারী) আনুমানিক বিকেল ৩ টায় রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
মৌসুমের শুরুতেই সিলভার চোট
রোববার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচা... ‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা... এসব অঙ্গ ছাড়া হালাল পশুর বাকি সবকিছু খাওয়া জায়েজ। জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ... ৪০৫ কেজি ওজনের কোরআন শরিফটি লিখতে হাবিবুর রহমান ৪০৮টি আর্টপেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন
আইন-আদালত
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু
দিনের বিশেষ নিউজ
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত
ধর্ম
মহানবী (সা.) পশুর যেসব অঙ্গ খেতেন না
শাহজাদপুর
সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
বাংলাদেশ
৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়
