রবিবার, ২২ মার্চ ২০২৬

বাঙ্গালী জাতির অহংকার, বাঙালির গর্ব, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শাহজাদপুরে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

শুক্রবার (২৪ জুন) সকালে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারের নেতৃত্বে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। পরে সেখানে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক সরকার, শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা কমল সূত্রধর, অমল কৃষ্ণ সাহা প্রমূখ। 

এ সময় অন্যন্যের মধ্যে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, যুগ্ন-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, প্রচার সম্পাদক ভরত সাহা, দফতর সম্পাদক অসীম কুমার রায়, কোষাধক্ষ্য রামচন্দ্র ফৌজদার, সহ-কোষাধক্ষ্য মানিক কুমার দেবসহ শতশত সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সাধারন সম্পাদক মানিক সরকার বলেন, ‘দেশী বিদেশী নানা ষড়যন্ত্র প্রতিহত করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের সেতু তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্ব দরবারে আরও সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী। এ অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপদান করায় সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...