শনিবার, ২১ মার্চ ২০২৬

শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা চড়া থেকে ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের ভূমিকা রহস্যজনক।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে। বীজ রোপণের পর এই অংশ থেকেই ফসল প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে বড় হয়। এটাকে টপ সয়েল বলে। এই টপ সয়েল একবার কেটে নিলে সে জমিতে আর প্রাণ থাকে না।

সরেজমিনে দেখা গেছে, নারিনা ইউনিয়নের নাববিলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের চড়ায় ফসলি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। কে এই ফসলি জমির মাটি কাটছে এমন প্রশ্নের জবাবে মাটি কাটার শ্রমিকরা বলেন মশিপুর মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম। কোথায় যাচ্ছে এ মাটি এমন প্রশ্নের জবাবে তারা মশিপুর মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম এর সাথে কথা বলতে বলেন।

এ বিষযে মাদ্রাসার শিক্ষক মোঃ নজরুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি কোন কথা বলবেন না ফোন কেটে দেন। পরবর্তীতে তিনি প্রতিবেদককে ফোন করে বলেন আমি এমপির ইউনিয়নের লোক আপনাকে দেখে নিবো।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমিরুল ইসলাম কোন বক্তব্য দিতে রাজি নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ফসলি জমির মাটি কাটা গুরুতর অপরাধ। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...