শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর বাড়ির গাছ থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।আজ (সোমবার) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া বাধের পাশে এক বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করে। পরে সাপটি দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন। এলাকাবাসী জানায়, বাড়ির বাহিরে দেখে গাছের উপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে। পরে স্থানীয়রা শাহজাদপুর থানার এস এই মেহেদিকে ফোন করে বিষয়টি জানান । এস এই মেহেদি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানায়। পরে সংগঠনটি সাপটি উদ্ধার করে। এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মী মাহবুবুল আলমকে অবহিত করে আমি ও ইমন অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এর সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানাই।পরে দুপুরের দিকে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে গাছ থেকে উদ্ধার করি। উদ্ধার করা পর উপস্থিত হন সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়ের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। এসময় তিনি জানান, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

দেশে প্রথমবারের মতো ২ প্রিমিয়াম ল্যাপটপ আনলো হুয়াওয়

তথ্য-প্রযুক্তি

দেশে প্রথমবারের মতো ২ প্রিমিয়াম ল্যাপটপ আনলো হুয়াওয়

বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রিমিয়াম ক্যাটাগরির দুইটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...