শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ শাহজাদপুরের কেন্দ্রিয় মহাশ্মশাণে ৫ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আজ বুধবার থেকে মহাশ্মশানে ওই নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শাহজাদপুর মহাশ্মশাণ পরিচালনা কমিটি ৫ দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠান সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করতে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে। মহাশ্মশাণ পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার পোদ্দার , বিপ্লব কুমার সরকার, সাংবাদিক সাগর বসাক, জনার্দন বসাক, রতন বসাক, রামপদ বসাক, দুলাল বসাক, বাসুদেব দত্ত, চিত্তরঞ্জন সূত্রধর প্রমূখ। ওই মহানাম যজ্ঞানুষ্ঠানে দেশবরেণ্য কীর্ত্তনীয়া দল অংশ নেবেন। দেশ ও বিদেশ থেকে আগত ভক্তদের জন্য থাকা ও খাওয়ার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে মহাশ্মশাণ কমিটি। আগামী শুক্র ও শনিবার লীলাকীর্ত্তনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী ওই মহানাম যজ্ঞানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। ওই অনুষ্ঠান উপলক্ষে পুরো মহাশ্মশাণ এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...