শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, পৌরসভার মেয়র এবং সাধারন পরিষদের অন্যান্য সদস্যদের সম্মতিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনামকে সাধারন সম্পাদক করে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) শাহ মোঃ শামসুজ্জোহা।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (পদাধিকার বলে), গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আসলাম আলী, মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, অতিরিক্ত সাধারন সম্পাদক রানা শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ অমৃত দত্ত, নির্বাহী সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা শিক্ষা কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা সমাজসেবা কর্মকর্তা (পদাধিকার বলে), আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, মাসুদুল হাসান মাসুদ, ফারুক হাসান কাহার, আলহাজ ফিরোজ ইসলাম, পুলক সরকার, মামুন অর রশিদ, মেহেদী হাসান লিটন, শাহরিয়ার আহম্মেদ জ্যোতি, সাথী তালুকদার, দিলারা জাহান কলি।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদ্বয় তাদের ওপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সর্বাত্নক সহযোগীতা কামনা করেছেন। বিশেষ করে তারা শাহজাদপুরের অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
জাতীয়
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা
গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...
শাহজাদপুর
শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...
শিক্ষাঙ্গন
নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...
শাহজাদপুর
শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...
রাজনীতি
কৃষক দলের সদস্য সচিব তুহিন ও বিএনপি নেতা ডা. নোমান’র মায়ের ইন্তেকাল
জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও...
