শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে অজ্ঞাত রোগে একটি খামারে  সাতটি গরু মারা গেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফার্মটির ৭টি গরু মারা যায়। ৭ টি গরুর সর্বনিম্ম বাজার মূল্য প্রায় ১৮-২০লক্ষ টাকা।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়সের সরকারপাড়া গ্রামের মৃত জুলমত শেখের ছেলে হাজী আব্দুর রহমান(রহম) এর খামারে। অজ্ঞাত রোগে হঠাৎ ফার্মশূন্য হয়ে গরুগুলো মারা যাওয়ায় মালিক কৃষক রহম এ পরিবার এখন নিস্ব ও দিশাহারা হয়ে পড়েছে।

খামারীর মালিক জানায়, প্রতিদিনের মত সকালে গরুর খাবার দেওয়ার পর থেকে গরুগুলো কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে শুয়ে পরে তারপর মারা যায়, আমি চেষ্টার কোন ক্রটি করি নাই অবলা পশুগুলোকে বাচাতে কিন্তু সোমবার সকাল ৮ টার থেকে শুরু করে একের পর ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে আমার গরুগুলো মারা যায়।

এদিকে কী কারণে হঠাৎ ফার্মের গরু মারা গেল তা নির্ণয় করতে সোমবার রাত প্রায় ১১টার দিকে তদন্ত ও পরীক্ষা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি টিমকে কাজ করতে দেখা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খামারীর ফার্মটি প্ররিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, পরিদর্শন কালে তিনি বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ খামারীকে যথাসাধ্য সহযোগীতা করা হবে এবং একটি তদন্ত টিম গঠন করে কেন গরুগুলো হঠাৎ মারা গেলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...