রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শতাব্দি প্রাচীন শ্রীফলতলা কেন্দ্রীয় জামে মসজিদের ৪ তলা বিশিষ্ট বহুতল ভবন জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ তলা বিশিষ্ট জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত। মসজিদের উদ্বোধন কাজের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন হিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাডভোকেট আবুল কাশেম, জেলা বিএনপি’র সদস্য হাজী আইয়ুব আলী, বিএনপি নেতা এ্যাডভোকেট রায়হান উদ্দিন, পৌর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাল হোসেন, যুবদল নেতা রানা, আব্দুল বাতেন সরকার, আরিফুল ইসলাম মুকুল, মাসুম, ছাত্রদল নেতা মাহমুদল হাসান সজল, বখতিয়ার প্রমুখ। উদ্বোধনকালে প্রধান অতিথি প্রফেসর ড. এমএ মুহিত বলেন, ‘দীর্ঘদিনের তৈরি এ মসজিদে স্থানীয় মুসুল্লীদের নামাজ আদায়ে স্থান সংকুলান না হওয়ায় মসজিদটি ভেঙ্গে ৪ তলা ফাউন্ডেশান বিশিষ্ট জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি। মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে একসাথে এলাকার অসংখ্য মুসুল্লী নামাজ আদায় করতে পারবেন।’ উক্ত জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে স্থানীয় অসংখ্য মুসুল্লীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...