সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ হাজার ৫’শ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২৯ ডিসেম্বর) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় তার ছিল এই আয়োজন।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শাহজাদপুরের নুকালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ হাজার ৫’শ অসহায় মানুষ এ শীতবস্ত্র পেলেন।
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শীতবস্ত্র বিতরণকালে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। সেই প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানবিক দায়বদ্ধতা থেকে সেনাবাহিনী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা প্রদানসহ জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময়ে, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
