সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাক্ষুসী যমুনা নদীর ভাঙ্গনে নিঃস্ব অসহায় হতদরিদ্র মেধাবী ও কৃতি ২৪ শিক্ষার্থীকে বুধবার(২০এপ্রিল) দুপুরে কাজী আবুল হোসেন ও মাহমুদা হোসেন ক্যাশ ওয়াকফ বৃত্তি প্রদান করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের ডাইরেক্টর নার্গিস মান্নান এ বৃত্তি প্রদান করেন।
শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখা কার্য়ালয়ে শাহজাদপুর শাখার ব্যবস্থাপক ও এভিপি মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, বিশিষ্ট সমাজসেবক শাহবাজ খান সানি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো: শাহজাহান আলী, পিও এন্ড ওএম মো: আবু সাঈদ শেখ, সিনিয়র অফিসার মো: রবিউল ইসলাম, সোনাতনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
৫টি বিদ্যালয়ের এ ২৪ কৃতি শিক্ষার্থীর জনপ্রতি ২ হাজার ৩৩০ টাকা করে মোট ৫৫ হাজার ৯২০ টাকা প্রদান করা হয়। বিদ্যালয় গুলি হল, সোনাতনী উচ্চ বিদ্যালয়,বানতিয়ার উচ্চ বিদ্যালয়, ঠুটিয়া স্কুল এন্ড কলেজ, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
