বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি হলরুমে শাহজাদপুর হারানো গুণীজন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতির বিবেকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাকিবুল ইসলাম খান। শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, বিশিষ্ট লেখক আক্তার উদ্দিন মানিক প্রমুখ।
প্রধান বক্তা গুণীজনদের স্মরণ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ও গবাদী পশু নিয়ে অনেক স্বপ্ন ছিল। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ বিষয় গুলো অন্তর্ভুক্ত করার জন্য রবি'র ভিসি'র দৃষ্টি আকর্ষণ করেন।
এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রয়াত ডক্টর মযহারুল ইসলাম, সাবেক সাংসদ হাসিবুর রহমান স্বপন, সাবেক সচিব আবু সালেহ শেখ জহিরুল ইসলাম দুলাল, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, ডাক্তার ইউনুছ আলী খান, ডাক্তার আবু সাঈদ , প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর এ এম আব্দুল আজিজ ও সাংবাদিক এনামুল হোক খোকন সহ ৯ জন গুণীজনদের স্মৃতিচারণ করা হয়।
সভা শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
