সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর নৌকা সমর্থকদের হামলা,মারপিট ও পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়,  চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার খুকনী ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা (৩৯) । নির্বাচনকে কেন্দ্র করে পুরো ইউনিয়ন জুড়ে তার পক্ষে ব্যাপক স্বতঃফ‚র্ততা রয়েছে। এজন্য নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া তার উপর ঈষান্বিত হয়ে গত ০৯ ডিসেম্বর খুকনীতে প্রচারনা মাইকে বাঁধা দেয়। এর মধ্যেও বিভিন্ন ভাবে স্বতন্ত্র প্রার্থী স্বপনকে ও তার সমর্থকদের মারার জন্য চেয়ারম্যান মুল্লুক চাঁদের  লোকজন নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। এমতাবস্থায় শনিবার বিকেলে গোপীনাথপুর শহীদ মিনার এলাকায় এসে মুল্লুক চাঁদের লোকজনের সামনে স্বপন মির্জাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যাওয়ার সময় পথেমধ্যে স্বপন মির্জার ছোট ভাই সুজন মির্জা (২৮)কে এলাকার গোপীনাথপুর সিরাজ মোল্লার বাড়ীর কাছে এসে  মুল্লুক চাঁদের সমর্থকেরা বেদম মারধর করে চোয়াল ফুলিয়ে দেয়। এর পরপরই মুল্লুক চাঁদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্র্থী স্বপন মির্জাকে মোবাইলে দেখে নেয়ার হুমকি দেয়। এর ১০ মিনিট পর মুল্লুক চাঁদ চেয়ারম্যানের নাতি আলামিন এর নেতৃত্বে ৩০/৪০ জনের মোটর সাইকেল বহর এসে স্বপন মির্জার উপর চরাও হয়ে পাঞ্জাবীর কলার ধরে কিলঘুষি দেয়। তখন স্থাানীয় লোকজনেরা এসে ঘটনাস্থল থেকে স্বপন মির্জাকে উদ্ধার করে । এ সময় স্থাানীয় জনগণ উত্তেজিত হলে তারা পালিয়ে যায় এবং যাওয়ার সময় শিবপুর, রুপনাই ও খুকনীতে আনারস প্রতীকের সব পোষ্টার ছিড়ে ফেলে।

 এ বিষয়ে নৌকা প্রার্থী মুল্লুক চাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ।

 এ ঘটনায় এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান জানান, পোস্টার লাগানো ও ছেঁড়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ধস্তাধস্তি হওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। রিটার্নিং অফিসারকেও জানানো হয়েছে । তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

রাজনীতি

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

স্বাস্থ্য

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

শাহজাদপুর

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ  শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...

শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।