সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি ট্যাংকলরী শ্রমিক ও শাহজাদপুর সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবেরাধ । প্রায় ২০ কিলোমিটার জুড়ে শত শত যনবাহন আটকে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তি । দুইঘন্টা পর ইউএনও হস্তক্ষেপে গাড়ী চলাচল করে।
জানা গেছে, গতকাল সোমবার সকালে শাহজাদপুরের সিএনজি শ্রমিকদের সাথে বাঘাবাড়ি ট্যাংকলরী শ্রমিকদের ইজিবাইক নিয়ে বিরোধ হয় সেই বিরোধের জের ধরে সিএনজির শত শত শ্রমিকেরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের দিলরুবা বাসষ্ট্যান্ডে অবরোধ করে ।
এ সময় সিএনজি নেতা জয়নাল অভিযোগ করেন , বাঘাবাড়ির ট্যাংকলরীর এক নেতা তাদের সিএনজি আটকে রেখে এক শ্রমিককে মারপিট করে তাড়িয়ে দেয় । এ ঘটনায় সিএনজি শ্রমিকের মধ্যে উত্তেজনা বিরাজ করে । এক পর্যায়ে ঘটনার বিচার চেয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করে । এদিকে অবরোধ চলাকালে দুরপাল্লার শত শত গাড়ী সড়কে আটকে পড়ে । চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ আছলাম আলী বিষয়টির মীমাংসার কথা ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের কথা বললে শ্রমিকেরা অবরোধ তুলে নেয় শ্রমিকেরা ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
জাতীয়
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা
গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...
শাহজাদপুর
শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...
শিক্ষাঙ্গন
নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...
শাহজাদপুর
শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...
রাজনীতি
কৃষক দলের সদস্য সচিব তুহিন ও বিএনপি নেতা ডা. নোমান’র মায়ের ইন্তেকাল
জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও...
