সোমবার, ০৯ মার্চ ২০২৬
শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের বকুলতলা সংলগ্ন করতোয়া নদীর ওপর এলজিইডি’র প্রায় ৩৬ কোটি টাকা অর্থায়নে নির্মিত গাড়াদহ সেতু রক্ষা সড়কের সিসি ব্লকের উপর অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছে। এলজিইডি কর্তৃক অধিগ্রহনকৃত সম্পত্তির আওতাভুক্ত স্থানে নির্মিত সরকারি স্থাপনার উপর অবৈধ দখলদারেরা টিনশেড আধা-পাঁকা মার্কেট নির্মাণ করে মোটা টাকা জামানত নিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাড়া দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। দেখার কেউ নেই। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জু মাস্টার ও শাহজাহান প্রামাণিক স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে গাড়াদহ সেতুর প্রবেশদ্বারে সিসি ব্লকের উপর এ অবৈধ স্থাপনা গড়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা জামানত নিয়ে দোকানপাট ভাড়া দিয়েছেন। এলজিইডি’র তরফ থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও অবৈধ দখলদারেরা তা কর্ণপাত করছেন না। এ বিষয়ে অবৈধ দখলদার রঞ্জু মাস্টার ও শাহজাহান প্রামাণিকের জামাতা মোজাফফর অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দোকান ভাড়া দেয়ার বিষয় অকপটে স্বীকার করেছেন। এদিকে, শাহজাদপুর উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক জানান,‘এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বলা হয়েছে। এ স্থান দখলমুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে, এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন,‘জনগুরুত্বপূর্ণ গাড়াদহ সেতুর সরকারি স্থাপনার উপর অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদে যথাযথ ব্যবস্থাগ্রহন করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...