বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ইয়ারমিন হত্যা মামলার বাদী পক্ষের বিরুদ্ধে ষরযন্ত্রমূলক আসামীপক্ষের সবুর খাতুন (৮০) নামের এক বৃদ্ধাকে হত্যা করিয়া হত্যা মামলা দায়েরের পায়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত ১৯ জানুয়ারী বুধবার সকালে পূর্ববিরোধের জের ধরে উপজেলার বাঘাবাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ  ও খলিল মোল্লা এ দুপক্ষের মধ্যে সংঘর্ষে খলিল মোল্লার পক্ষের  মোঃ শরিফুল ইসলাম ইয়ারমিন (৪০) এর মৃত্যু হয়। এ ঘটনায় ঐ দিন রাতে নিহতের স্ত্রী রিতা খাতুন বাদি হয়ে আব্দুল লতিফসহ  ৯১ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই হত্যা মামলার বিরুদ্ধে আব্দুল লতিফ গং ষরযন্ত্র মূলক আর একটি হত্যা মামলা দায়েরের পায়তারা করছে বলে তার প্রতিবাদে রবিবার(২৩জানুয়ারী) দুপুরে বাঘাবাড়ি মোল্লা পাড়া গ্রামের আওয়াল মোল্লার বাড়িতে নিহত শরিফুল ইসলাম (ইয়ারমিন) এর চাচী ফাতেমা কামাল বেলী সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসামী পক্ষের মৃত তনুয়া সরকারের স্ত্রী মোছাঃ সবুরা খাতুন(৮০) দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় জীবন জাপন করছে। গত ২০ জানুয়ারী ভোররাতে মামলার প্রধান আসামী আব্দুল লতিফ গংগন অসুস্থ্য সবুরা খাতুনের পুত্রের সাথে যোগসাজসে সবুরা খাতুনকে নীজ বাড়ি থেকে নিয়ে অজ্ঞাতনামা স্থানে রাখিয়াছে। আমাদের ধারনা আব্দিল লতিফ গংগন সবুরা খাতুনকে হত্যা করে আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করিতে পারে। এ ঘটনায় ফাতেমা কামালের ভাতিজা মোঃ কামরুল ইসলাম গত ২০ জানুয়ারী শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে।

তিনি আরো বলেন, অসুস্থ্য সবুরা খাতুনকে হত্যা  করে আমাদের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা দায়ের না করতে পারে সে কারনেই সংবাদ পত্রে প্রকাশের মাধ্যেমে সরকারের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আজকে আমাদের এ সংবাদ সম্মেলন।

এ ঘটনায় আব্দুল লথিফের সাথে যোগাযোগের চেষ্টা করলে সে পলাতক থাকায় তা সম্ভব হয়নি। তবে তার কন্যা নাছরিন মুন্নী বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ষরযন্ত্র মূলকভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।   

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ বলেন, আমরা এ ব্যাপারে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী বুধবার সকালে পূর্ববিরোধের জের ধরে উপজেলার বাঘাবাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ  ও খলিল মোল্লা এ দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এ পর্যন্ত এ ঘটনায় দুটি মামলা হয়েছে এখন পর্যন্ত দুটি মামলায় ২৫জনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...