শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী আব্দুল খালেক ও ম্যানেজিং কমেটির সদস্য নুরুজ্জামান প্রাং এর উপর অতর্কিত হামলা ও মারপিট করে আহত করার প্রতিবাদে কৈজুরী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন(মাষ্টারের) অপসারণ ও গ্রেফতারের দাবীতে রবিবার(১৭জুলাই) কৈজুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দরা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।  

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি সাইফুল ইসলাম, শিক্ষক অসিত কুমার ঘোষ, শিক্ষার্থী শাকিব হোসেনসহ বক্তারা বলেন, গতশুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ী ফেরার পথে কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। তিনি ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার নেতৃত্বে তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা মারপিট, চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।

বক্তারা শিক্ষকদের ওপর হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

এব্যাপারে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল মজিদ জানান, এ ঘটনায় আহতর ছেলে সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরোও ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছ।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...