ভাষা আন্দোলনে শহিদ ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, সর্বস্তরে বাংলা ভাষা চালুর প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার শাহজাদপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো, একুশের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।
রাত ১২ টা ১ মিনিটে শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা ঘটে। সকাল ১০ টায় উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথকভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
