রবিবার, ২২ মার্চ ২০২৬

শাহজাদপুরে মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশা নিয়ে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক ও ছাত্র-জনতার অংশ গ্রহণে মুক্তির মিছিল ও শহিদ স্বরণে আলোক প্রজ্বালন করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট বিকেল ৫টায় শাহজাদপুর প্রেসক্লাব থেকে মুক্তির মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়। মিছিলে শাহজাদপুরের শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক, ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করে। পরে শহিদ মিনার প্রাঙ্গণে বিবর্তন নাট্য গোষ্ঠীর পরিচালক কাজী শওকত এর সঞ্চালনায় আলোচনা, আবৃত্তি, গান ও শহিদদের স্বরণে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদ এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রঞ্জু, নর্থবেঙ্গল স্কলার একাডেমির চেয়ারম্যান আ. রকিব রুমি, শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক লাভলু খান, রেখায়ণ আর্ট স্কুল এর পরিচালক রেজওয়ান মন্ডন, মিলেনিয়াম স্কুলের শিক্ষক ও অভিনেতা মো. সুজন ইসলাম, বিশিষ্ট লেখক ও নাট্যকর্মী সুমন চক্রবর্তী, নাট্যকর্মী জনি কুন্ডু, মালঞ্চ সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আতিক সিদ্দিকী এবং বিশিষ্ট আইনজীবী ও পূরবী সংগীত বিদ্যালয়ের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন প্রমূখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী ও নজরুল একাডেমির পরিচালক মো. মেজবাহ্ রানা, শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ্ বাবলু, ঐক্যতান সংগীত বিদ্যালয়ের পরিচালক আশরাফুল ইসলাম বাবু, কিবোর্ড শিল্পী মীর গালিব খান, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ইমন হাসানসহ আরো অনেকে।

উল্লেখ্য, বক্তারা বক্তৃতাকালে জাতির কাছে ৪টি আবেদন করেন বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখুন হিংসা-দম্ভ-অহংকার নয়, সুন্দর সমাজ গড়তে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অক্ষুণ্ন রাখুন দেশের সর্বস্তরে সুস্থ্য ও গণতান্ত্রিক শিল্প-সংস্কৃতি চর্চায় এগিয়ে আসুন ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকান্ডের বিচার, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের দ্রুত সুচিকিৎসার দাবিতে ঐকবদ্ধ থাকুন। পরিশেষে আন্দোলনে সকল শহিদদের স্বরণে শহিদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করেন সর্বস্তরের জনগণ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...