শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে লুটেরাদের ধাক্কায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম সিদ্দিক শেখ। সে একই গ্রামের মৃত আলম শেখের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানায়, গত ৩ মে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে উপজেলার পাড়কোলা গ্রামে সাবেক কাউন্সিলর পীযূষ ও বর্তমান কাউন্সিলর বেল্লাল গ্রুপের মধ্যে সংঘর্ষে বেল্লাল গ্রুপের সমর্থক আজগর আলী নামের এক বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে পীযূষ গ্রুপের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করে। এই সুযোগে দফায় দফায় বেল্লাল গ্রুপের লোকজন এলাকায় লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে বেল্লাল গ্রুপের লোকজন সিদ্দিক শেখের বাড়িতে লুটপাট করতে গেলে বৃদ্ধ সিদ্দিক শেখ বাধা প্রদান করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ সিদ্দিক শেখের মৃত্যু হয়। লুটেরার দল নিহতের মেয়ে রেখার উপর অমানবিক নির্যাতন চালায়। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, ‘বেল্লাল কাউন্সিলরের লোকজন পরিকল্পিতভাবে লুটপাট করতে এসে আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান,‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'

সম্পর্কিত সংবাদ

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

বেশ কয়েকবছর থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা বিরাজ করছে। দেশে টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন অ...

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন

জীবনজাপন

সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন

শেখ মুজিব ‘বঙ্গবন্ধু’ নয়, ‘পাকবন্ধু’ : তারেক রহমান