রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শাহজাদপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

শাহজাদপুর উপজেলায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাহজাদপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহি অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার পুষ্পস্তবক অর্পণের পর  স্থানীয় সকলেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামিলীগ  শাহজাদপুর থানা, জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ,  মহিলা লীগ,আনসার ভিডিপি,বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফ উদ্দিন ডিগ্রী কলেজ, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়, সাতবাড়িয়া ডিগ্রী কলেজ, শাহজাদপুর ইব্রাহিম পাইলট গার্লস স্কুল, ফায়ার সার্ভিস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা এছাড়া বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর সকলেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সবাই।

উল্লেখ্য ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...