রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়ার বহালবাড়ী গ্রামের ৪৭ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। 

শনিবার(০১ আক্টোবর) সকালে চড়াচিথুলিয়া মহাসড়কে আধাঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি, এলাকার ভুক্তভোগী মৎস্যজীবি  রউফ মন্ডল, আকবার আলী প্রাং, শিখন মন্ডল, খালেক মন্ডল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী সেলিম মন্ডল এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে। নেশাদ্রব্য, পিকনিকের নৌকায় নারী ব্যবসাসহ এলাকায় বিভিন্ন মানুষের কাছে থেকে চাঁদাবাজি করে আসছে। এইসব বিষয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলে সেলিম মন্ডল মারধর করে গত ২৩ সেপ্টেম্বর ৩ জনকে গুরুতর আহত করে। এরপরও ক্ষান্ত না হয়ে তারই লোক নারী ব্যবসায়ী রিপনকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে।'

এসময় স্থানীয় মৎস্যজীবি আকবার আলী প্রাং, রউফ মন্ডল, শিখন মন্ডল, খালেক মন্ডল জানান, দীর্ঘদিন যাবৎ সেলিম মন্ডল ক্ষমতার দাপট দেখিয়ে এবং মৎস্যজীবি লীগের নেতা দাবী করে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের কাছে থেকে নৌকা প্রতি ৫শত টাকা করে চাঁদা আদায় করে আসছে। এগুলোর প্রতিবাদ করলেই জেলেদের মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে।

সব অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে অভিযুক্ত সেলিম মন্ডল জানান, প্রায় ২০ বছর ধরে প্রভাবশালী শফি সাহেব নিজেই জেলেদের নিকট থেকে চাঁদাবাজী করে আসছেন। তার বিরুদ্ধে কথা বললেই তিনি নানা রকম হয়রানি করেন বলেও তিনি জানান। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)