সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে ২ দিনব্যাপী বাৎসরিক ওরশ শরীফ শুরু হচ্ছে। কাল বাদ ফজর খতমে কোরআন, সকালে ইসলামের ঝাঁন্ডা (নিশান) ওড়ানোর মধ্য দিয়ে ২ দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এদিন বুধবার বাদ যোহর গেলাপ ফাতেহা, বাদ আছর গেলাপ মিছিল অনুষ্ঠিত হয় ও বাদ এশা রওজা মোবারকে গেলাপ চড়ানো হবে। আগামীকাল বৃহস্পতিবার বাদ আছর ফাতেহা পাঠ, বাদ মাগরিব জিকির আসগর ও বাদ এশা ওয়াজ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করবেন আলহাজ্ব মাওঃ ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ছাহেব বগুড়া। আগামী শুক্রবার বাদ আছর অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করবেন বরেণ্য ইসলামী আলোচক ডাঃ কে. এম. আব্দুল মমিন সেরাজী ছাহেব ঢাকা। সারা রাত ওয়াজ মাহফিল শেষে পরদিন শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত ও নেওয়াজ বিতরণের মধ্য দিয়ে ২ দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের পরিসমাপ্তি ঘটবে। এদিকে, ওরশ শরীফে যোগদানের জন্য ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে অসংখ্য আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীরা শাহজাদপুরে আসতে শুরু করেছেন। ২ দিনের ওই ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্ত্বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানিয়েছেন। উল্লেখ্য, ইয়ামেন শাষণকর্তা মোয়াজ ইবনে জাবাল এর বংশধর, শাহজাদা হযরত মখদুম শাহদৌলা (রহ.) ১২৯২-৯৬ খ্রিষ্টাব্দে মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) ও ১২ জন সুফী সাধকসহ পানিপথে জাহাজ যোগে এ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। ওই সময়ে এ অঞ্চলের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর একজন গুপ্তচর ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত মখদুম শাহদৌলার অতি নিকটে স্থানলাভ করেন এবং রাজা বিক্রম কেশরীর সৈন্যদের সাথে শেষ ধর্মযুদ্ধ চলাকালীন আছরের নামাজ আদায়রত অবস্থায় ওই গুপ্তচর তাঁর মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে সুরে বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে মহলকোটে নিয়ে যান। এরপর থেকে তিনি হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) হিসেবে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে তাঁর নামানুসারে এ অঞ্চলের নামকরণ হয় শাহজাদপুর।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

খেলাধুলা

শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ

শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

রাজনীতি

বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

স্বাস্থ্য

সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে

শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

শাহজাদপুর

কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল

২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ  শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর

সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...

শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।