রবিবার, ২২ মার্চ ২০২৬

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের সামাজিক ও মানবিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার জুমা নামাজ পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারি অধ্যাপক এম ফরহাদ হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু জাফর প্রমুখ। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মাসুদ মোশাররফ, কিবরিয়া খান সজল, মনোয়ারুল ইসলাম মিলন, সান, হাসান  আলি প্রমুখ। 

বক্তারা, বর্বরোচিত ও নশংস ঘৃণিত হামলার প্রতিবাদে বলেন, পৃথিবীর সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। ওআইসি কে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনের গাজা অঞ্চল পরিদর্শন করে ইজরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইজরাইলি পণ্য বর্জনের জন্য পৃথিবীর সকল মুসলমানদেরকে আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...