সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্রীফলতলা বাজার থেকে শুরু হয়ে বেলতৈল ইউনিয়ন পরিষদের রাস্তার দিকে এগিয়ে আবার শ্রীফলতলা এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কৈজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী তান্ডবলীলা, প্রেট্টোল বোমা, সিরিজ বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের বিষয়ে দেশবাসী অবগত। দেশের মানুষ আর তাদের চায় না। এজন্য বিএনপি জামায়াত জনবিচ্ছিন্ন সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। অতীতের মতো তারা যেনো আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য শাহজাদপুরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে রয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
