শনিবার, ২১ মার্চ ২০২৬

শাহজাদপুরে প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা  মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশ ও ভাই ভাই কিংস্ ফুটবল একাদশ এ

 দু'টি দল প্রতিন্দন্দ্বীতা করে। উক্ত খেলায় ভাই ভাই কিংস্ ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশের ৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বরাত আলী জয়সূচক গোলটি করেন। প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে ৪ টি দল অংশ নেয়। এ খেলায় সেরা গোলদাতার পুরস্কার নেন সিয়াম শামছু ফুটবল একাদশের খেলোয়াড় শামীম ও

ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নেন চ্যাম্পিয়ন দল তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশের খেলোয়াড় বরাত আলী।

এ ফাইনাল খেলা শেষে উক্ত মাঠে প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও হাবিবুল্লাহনগর ইউপি সদস্য শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক মো: জাহিদুল ইসলাম, জিয়াউল হক সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাকির হোসেন পলাশ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন ম্যাচ রেফারি মো: কোরবান আলী, লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও সুজন। 

উক্ত খেলায় অসংখ্য ক্রীড়ামোতী দর্শক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...