নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আল আসাদ(সবুর মাষ্টার)
নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আল আসাদ(সবুর মাষ্টার)
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আল আসাদ(সবুর মাষ্টার) এর বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয ব্যবস্থা গ্রহনের জন্য ছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার নন্দলালপুর গ্রামের ছাত্রীর অভিভাবক আব্দুস সাত্তার উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সবুর মাষ্টার মাঝে মাঝেই বেড়ে উঠা ছাত্রীদের কাছে ডেকে নিয়ে তাদের গায়ে হাত দেয় বা নানাভাবে যৌন হয়রানি করে। কয়েকদিন আগে সবুর মাষ্টার পঞ্চম শ্রেনীর বেড়ে ওঠা কয়েকজন ছাত্রীকে ছবি তোলার কথা বলে কাছে ডেকে নেয় এবং তাদের ছবিও তোলে। এক পর্যায়ে সবুর মেয়েদের গালে চুমু দেয় এবং শরীরের নানা জায়গায় হাত দেয়। এ সময় ছাত্রীরা প্রতিবাদ করলে সবুর তাদের ভয় দেখিয়ে বলে, আমি তোমাদের ছবি তুলেছি এবং আমার কথা না শুনলে তোমাদের যাতে বিয়ে না হয় আমি কিন্তু সে কাজ করবো এরুপ ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীদের কাউকে কাউকে অনৈতিক প্রস্তাবও দেয় সবুর। গত সোমবার ভয়ে ভীত হয়ে এবং উপান্তর না দেখে ওই ছাত্রীরা বাড়ি গিয়ে তাদের পিতা মাতাকে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা নন্দলালপুর গ্রামে সবুর মাষ্টারের শাস্তির দাবিতে মিছিল বের করে। সবশেষে গত বৃহস্পতিবার অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসে এক অভিযোগ দায়ের করা হয়।
উল্লেখ্য, এই সবুর মাষ্টার তার শিক্ষকতা জীবনে কতবার কত ছাত্রীকে যে যৌন হয়রানি করেছে তার ইয়ত্তা নাই। পূর্বেও তার বিরুদ্ধে এরূপ অনেক অভিযোগ রয়েছে। কিন্তু অদৃশ্য কারনে প্রতিবারই পার পেয়ে যান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সবুর আল আসাদ ( সবুর মাষ্টার) এর বক্তব্যের জন্য নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে গত বৃহস্পতিবার ও শনিবার(১১জুন) তাকে পাওয়া যায়নি। ১০ জুন (শুক্রবার) ও ১১জুন শনিবার একাধিক বার মুঠোফোনে কল দেওয়া হলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক জানান, আব্দুস সবুর আল আসাদ (সবুর মাষ্টার) মাষ্টারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ১৬ জুন সকাল ১১ টায় সরেজমিনে তদন্ত করা হবে। তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। যদি তদন্ত করে অভিযোগ প্রমানিত হয় তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
