শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত মজিবরের মেয়ে মোছাঃ খেলনা খাতুন ও ছেলে আতাউর রহমান। 

আদালতের পেশকার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা আপিল দায়ের স্বাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদি রোজিনা খাতুনের ছেলে রেজাউল চৌধুরীকে সৌদি আরব পাঠানোর কথা বলে তার চাচাতো ভাই ও বোন তিন লক্ষ ষাট হাজার টাকা নেয়। কিন্তু বাদির ছেলেকে বিদেশে না পাঠাইয়া সম্পুর্ন টাকা আত্মসাত করে। এবং বাদি তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এ ঘটনায় বাদি রোজিনা খাতুন গত বছর ২২ জুন ২০২২ সালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে তাদের দুইজনকে আসামী করে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণার মামলা দায়ের করে।

মামলার বাদির আইনজীবি এ্যাডঃ মতিয়ার রহমান জানান, প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদির চাচাতো ভাই ও বোনকে এক বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করেন মহামান্য আদালত।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ বলেন আসামীরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...