সিরাজগঞ্জ শাহজাদপুরের প্রকাশ্য দিবালোকে ঐশী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি শেষে দোকানে নতুন তালা লাগিয়ে চলে যায় চোরেরা। এসময় প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৪’শো ভরি রুপার গহনা লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ চুরির ঘটনাটি ঘটেছে পৌর সদরের মণিরামপুর বাজারের স্বর্ণপট্টীতে। এ চুরি সংঘঠিত হওয়ায় স্বর্ণপট্টী দোকানদার দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। চুরির ঘটনায় নগদ টাকাসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত দোকানি দাবি করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানের সিসিটিভি পর্যালোচনা করে দেখা যায়, সকাল সাড়ে ৭টায় দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে ভেতরে প্রবেশ করে। পরে শোকেস ও ড্রয়ার থেকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চলে যায়। এসময় দোকানের লকার অক্ষত ছিল। দুপুরে শাহজাদপুর সরকারি কলেজের শৌচাগারের ঝুড়িতে দোকানের মূল তালা খুঁজে পায় স্থানীয়রা।
স্বর্ণের দোকানদার রিংকু কুমার পাল বলেন, সকালে ভাগিনা দোকান খুলতে এসে নতুন তালা লাগানো দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি দ্রুত দোকানে এসে দুইটি নতুন তালা লাগানো দেখতে পাই। পরে বণিক সমিতির নেতৃবৃন্দকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। এই ঘটনায় ১৫ ভরি সোনার গহনা, ৪শো ভরি রুপার গহনা ও টাকাসহ মোট প্রায় আনুমানিক ২২ লাখ টাকার অলঙ্কার চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম আলী বলেন, স্বর্ণপট্টীর ঐশী জুয়েলার্সে চুরি হয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
জাতীয়
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...
