বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির বরাদ্দকৃত ৬০ কেজির ৭ বস্তা চাউল উদ্ধার হয়েছে।

গতবৃহস্পতিবার রাতে এলাকাবাসী উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরি ঠুটিয়া কলেজের সামনে ৭ বস্তা চাউল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন গ্রাম পুলিশ পাঠিয়ে ৭ বস্তা চাউল হেফাজতে নেন।

এব্যাপরে কৈজুরী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন ৬০ কেজির ৭ বস্তা চাউল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চাউল ৩নং ইউপি সদস্য বাচ্চু বেপারী হেফাজতে আছে।

অপরদিকে, সঠিকভাবে উপকারভোগী বাছাই না করায় এবং গরীবের চাউল কালোবাজারীদের বিচারের আওতায় আনা হয় না বলেই তারা বারবার অত্র ইউনিয়নের দুস্থদের চাউল কালো বাজারে বিক্রির সাহস পায় বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, চাউলগুলো ভিডব্লিউবি (ভিজিডি) না কি ন্যায্য মূল্যের তা সঠিক ভাবে জানা যায়নি। তবে এব্যপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং মহিলাবিষয়ক কর্মকর্তাকেও বিষয়টি দেখতে বলা হবে। বারংবার দুস্থদের চাউল কালোবাজারে বিক্রয় ঠেকাতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...