শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে নূরজাহান মযহার স্মৃতি ইউনিয়ন কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, ‘এ স্কুল মাঠে ক্রীড়া ব্যতিত অন্য কিছু আর হতে দেয়া হবে না। খেলার মধ্যে রাজনীতি চলবে না। এ মাঠের উন্নয়নে সব ধরনের সহযোগীতা দেয়া হবে। ভবিষ্যতে, আমার রত্নগর্ভা মা নূরজাহান মযহারের নামে অনুষ্ঠিতব্য ক্রিকেট টুর্নামেন্ট ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।’

শাহজাদপুর উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হাসান সুনাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, মনিরুল গনী চৌধুরী শুভ্র, তানভীর আহমেদ, ফারুক হাসান কাহার, শাহজাদপুর ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ক্রীড়ানুরাগী আব্দুল কাদের সিদ্দিক সংগ্রাম, উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া-সম্পাদক মো. মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। ৩২ টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় রূপবাটি টাইগার্স একাদশ ও দরগার চর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায়  দরগার চর একাদশকে ৩৭ রানে পরাজিত করে রূপবাটি টাইগার্স একাদশ জয়লাভ করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

তথ্য-প্রযুক্তি

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে...

করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ

তাড়াশ

করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ

তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।