সিরাজগঞ্জ শাহজাদপুরে নিষিদ্ধ থ্রি-হুইলার-বাস সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(১ফেব্রুয়ারী) সকালে উপজেলার মাদলা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে আরোহী এক নারী মারা যায়। পরে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। আর অপর পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মিতু বিশ্বাস(২৬) উপজেলার খুকনী ইউনিয়নের জুগিবাড়ী সুদাপ সূত্রধরের স্ত্রী ও তাদের শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস (৭)। এবং আহতরা হলেন, সিএনজি চালক তাইমুল (২৫) সাঁথিয়া উপজেলার ছেচানিয়া গ্রামের আলমাহমুদের ছেলে, উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই গ্রামের বাবলু সুত্রধরের স্ত্রী অরুণা সূত্রধর (৬০) এবং তাদের ছেলে সৌরভ সূত্রধর (১৭) এবং জুগিবাড়ী গ্রামের বিনয় সূত্রধরের দুই মেয়ে কলি সূত্রধর (১৬) এবং কথা সূত্রধর (১২)।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঢাকামুখি শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উপজেলা মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন সিএনজিতে আরোহী নারী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার ৭ বছরের এক শিশু কন্যা মারা যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৫ জন আহত হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অটোরিকশাটি হেফাজতে নেওয়া হলেও বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
