১৭ জানুয়ারি (শুক্রবার) শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েমকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সায়েম পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মোঃ হারুনের কনিষ্ঠ ছেলে বলে জানা গেছে।
এদিন বেলা সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের রংধনু কিন্ডার গার্টেন সংলগ্ন মুবিন কনফেকশনারি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতােকৃত সায়েমের স্বজনেরা আক্ষেপ প্রকাশ ও অভিযোগে জানান, শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র সায়েম। অতীতেও সায়েম কৃতীত্বপূর্ণ ফলাফল অর্জন করে সে মেধার স্বাক্ষর রেখেছে। পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার বিজ্ঞান কলেজে চলমান অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশ নিচ্ছিলো সায়েম। নিজস্ব কনফেকশনারি দোকানে কর্মরত থাকাবস্থায়, কোন মামলার আসামী না হওয়া সত্বেও তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ফলে কৃতী শিক্ষার্থী সায়েমের ভবিষ্যৎ শিক্ষাজীবন চরম অনিশ্চয়তা মধ্যে পড়লো!
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনে ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে সায়েমকে গ্রেফতার করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনের দু'একদিন আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ৭১ টিভির বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর হামলা ও মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা সায়েমের সম্পৃক্ততা ছিলো।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সামিউল ইসলাম সায়েমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
