সোমবার, ০৯ মার্চ ২০২৬
গত ২ দিনে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষক, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। ধৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলামের নির্দেশনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে গত ২ দিনে অভিযান চালিয়ে এ ২৩ আসামীকে গ্রেফতার করে। শনিবার (৩ এপ্রিল) উপজেলার ফেচুয়ামারা গ্রামে অভিযান চালিয়ে আফসার সরকারের ছেলে ওয়ারেন্টভুক্ত ও ধর্ষন মামলার আসামী সবুজ (১৮) কে ও বিভিন্ন বিটে অভিযান চালিয়ে তালিকাভুক্ত অপর ৮ মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া, শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রামের মনি গ্রুপ ও পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের চান্নু মেম্বার গ্রুপের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসস্ত্রসহ ১৫১ ধারায় উভয় গ্রুপের ১২ জন ও অপর ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে গত ২ দিনের গ্রেফতারকৃত ২৩ জনকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। শাহজাদপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...