ভাদ্র মাসের কথা মনে হলেই মাথায় আসে পাকা তালের কথা।এখন চলছে জৈষ্ঠ্যমাস মাস। এই জৈষ্ঠ্যমাসে শাহজাদপুরের বাজারে আসতে শুরু করেছে কচি তাল। এই গরমে দেদারসে কচি তালের শাঁস বিক্রি হচ্ছে। স্বল্পমূল্যের অত্যান্ত সুস্বাদু ও হাতের নাগালে পাওয়ায় সব বয়সী লোক এই তালের শাঁস খায়। গাছের মালিকরা ভাল দাম পাওয়ায় পাঁকার আগেই গাছ থেকে তাল বিক্রি করে দিচ্ছেন।
ফলে পাকা তালের অভাবে বীজ সংকটে পড়ে তাল গাছের বংশ বৃদ্ধি ব্যাহত হওয়ার আশংকা করছেন বৃক্ষপ্রেমীরা।
শাহজাদপুর শহরের মনিরামপুর বাজার বিসিক ও দিলরুবা বাসস্ট্যান্ড এলাকাসহ পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান তালের দোকান নিয়ে বসছেন ব্যবসায়ীরা। পৌর শহর ছারাও বিভিন্ন শাহজাদপুরের বিভিন্ন এলাকাগুলোতেও এই মৌসুমের তাল শাঁস বিক্রির হিড়িক পরেছে।উপজেলার নগড়ডালা,ডায়া জামিরতা,পোরজনা,তালগাছি, পোতাজিয়া রতনকান্দি, খুকনীর বিভিন্ন বাজার ও জনসমাগম হয় মোড়গুলোতে চলছে তালের শাস বিক্রির মহোৎসব। মৌসুম ভিত্তিক ব্যবসয়ীরা সাধারন তাল শাঁস বিক্রি করে জীবন ও জীবিকা নির্বাহ করছে।শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ডে তালের শাঁস ব্যবসায়ী আঃ আলিমের সাথে কথা হলে তিনি জানান এর আগে তরমুজ বিক্রি করতাম এখন তালের শাঁস বিক্রি করি। শাহজাদপুর ছারা ও পাবনা নাটোরের বিভিন্ন এলাকা থেকে তাল এনে শাঁস বিক্রি করি। প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার তাল শাস বিক্রি হয় বলে জানান এই ব্যবসায়ী।আরেক ব্যবসায়ী জানান প্রতিটি তাল পনের টাকায় বিক্রি হচ্ছে।প্রতি তালে তিনটি করে শাঁস থাকে, সে হিসেবে প্রতি তাল শাঁসের মুল্য ৫টাকা।প্রতিদিন তিন হাজার টাকার তাল শাস বিক্রি করে থাকি।এছারাও শাহজাদপুরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে প্রতিদিন প্রায় লাখ টাকার তাল শাঁস বিক্রি হয়।
পাকা তাল অত্যান্ত পুষ্টিগুন সমৃদ্ধ এছাড়া এ গাছ প্রাকৃতিক দূর্যোগ সহনশীল।কিন্তু অধিকহারে তালের শাঁস বিক্রির জোয়ারে পাকা তালের অভাব দেখা দিচ্ছে তালের বিজ সংকট। এতে ব্যাহত হচ্ছে তালের বংশ বিস্তার।একসময় শাহজাদপুরের সর্বত্রই বড় বড় তাল গাছ ছিল। এসব গাছে বাস করতো , চিল, বাজ, বাবুইসহ বিভিন্ন প্রজাতির পাখি। এ গাছ না থাকায় পাখিগুলি হারিয়ে গেছে। বিভিন্ন প্রয়োজনে তালগাছ কাটা হলেও বীজের অভাবে রোপন করা হচ্ছে না। গ্রামঞ্চলের মানুষ তালগাছের গুরুত্ব না বুঝে তালগাছ কেটে ফেলছে। এ গাছে বছরে একবার ফলন হয়, লাভ কম হয়। ফলে এ গাছ কেটে অন্য ফল বা অন্যকিছুর আবাদ করছেন অনেকে। তালগাছে লাভ কম হলেও প্রাকৃতিক দূর্যোগ বিশেষ করে বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে।
উপজেলা কৃষি কর্মকর্তা আঃসালাম বলেন তালগাছ সংরক্ষনে সরকারি কোন উদ্যোগ না থাকলেও প্রতি বছর আমরা বিভিন্ন এলাকায় তাল বিজ এনে উপজেলার বিভিন্ন রাস্তার ধারে রোপন করে থাকি।কৃষকেরা তালের শাঁস অথবা তাল পাকিয়ে যে কোন উপায়ে বিক্রি করতে পারে।এখন একাকালিন নগদ টাকা পাওয়ার জন্য হয়তো কৃষক তালের শাঁস বিক্রি করছে।আমরা সবসময় অধিক লাভের জন্য কৃষককে পাকা তাল বিক্রির পরামর্শ দিয়ে থাকি।এতে তালের বিজ থেকে তাল গাছের বংশ বিস্তার হবে।
সচেতন মহলের ধারনা যে হারে তালের শাঁস সারাদেশব্যাপী বিক্রি হচ্ছে তাতে একটা সময় তালের বীজের অভাবে তালগাছের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। তালগাছের বংশবৃদ্ধিতে সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহন জরুরী।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...
