শনিবার, ২১ মার্চ ২০২৬

শাহজাদপুর উপজেলার পৌর সদরের পাড়কোলা বাজারে সালেহা-জালাল ফাউন্ডেশন ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর আয়োজনে সালেহা-জালাল ফাউন্ডেশনের কার্যালয়ে দুঃস্থ নারীদের মাঝে শেলাই মেশিন সহায়তা ও নারী উন্নয়নে অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রবিবার(৭নভেম্বর) বিকালে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর সভাপতি কে. এম. জাহিদুজ্জামান এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উপস্থিত থেকে এ সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ রকিকুল ইসলাম, গোবিন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ সুন্দর দে, বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর রহমান, দুর্গাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাসিনা রোমেনা খন্দকার, পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার এস এম শরিফুল ইসলাম, মীর সাইফুল ইসলাম(সেলিম), মীর সমিউল্লাহ ইসলাম, আবু সালেক প্রমুখ।

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর সভাপতি কে. এম. জাহিদুজ্জামান বলেন, আমি আমার ব্যক্তিগত উদ্যেগে ৫জন নারীদের মাঝে আমার সাধ্যমত সহায়তা করার চেষ্টা করলাম। যেন আমার এ সহযোগীতা দেখে সমাজের বিত্তশালীরা যেন দুঃস্থ নারীদের পাশে এসে দাড়ায় এই কামনায় করি।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দুর না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হওয়া সম্ভব নয়। পুরুষ ও নারীরা সমান ভাবে সমান অধিকার ভোগ করবে এটা হল উন্নয়নের পুর্ব শর্ত। আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর অন্যতম মাধ্যম হলো শিক্ষা। তাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...