রবিবার, ২২ মার্চ ২০২৬
ছবি- শাহজাদপুর সংবাদ ডটকম।

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনী’র শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে ১৮ জন সুফল ভোগীদের মাঝে দুইটি করে ভেড়ি বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি'র) সার্বিক সহযোগিতায় শনিবার(২৫ ফেব্রুয়ারী) সকালে মাওলানা সাইফুদ্দীন এহিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও ভেড়ি বিতারণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এবং প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে উপজেলা এক্সটেনশন অফিসার ডাঃ সোনালী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর প্রিয় মোহন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  নজরুল ইসলাম মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদার পাশাপাশি একজনকে দেখে আরেকজন যেন এসব খামার গড়তে উৎসাহি হয় ও উপজেলার প্রতিটা অঞ্চলে এসব খামাড় ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন।

প্রদর্শনীতে প্রায় ২৫টি স্টলে উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি, কবুতর সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য মেলায় প্রদর্শন করেন। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...