সিরাজগঞ্জ শাহজাদপুরে মোহাব্বত হোসেন (৩৮) নামে এক ট্রাক চালকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মহাব্বত হোসেন উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে ও তিন সন্তানের জনক।
জানা যায়, শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার গাঁড়াদহ জমিদার পাড়া গ্রামের বাসিন্দা রহিমা খাতুন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পিছনে নির্জন যায়গায় ছোট আম গাছের সাথে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। খবর পেয়ে শাহজাদপুর থানার এস আই গোপাল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে এস আই গোপাল কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জীবনজাপন
আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন
পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটন...
শিক্ষাঙ্গন
জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক
বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...
জাতীয়
রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল
যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!
জীবনজাপন
বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী
শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...
