সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডের উত্তরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে আজ বুধবার দুপুর দেড়টার দিকে ট্যাংকলরী-সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছে।
নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের আজগার মুন্সির ছেলে আব্দুল খালেক মুন্সি(৬০) ও একই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দুলাল হোসেন বাবুর ছেলে আল আমিন(১৬)।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এদিন দুপুরের দিকে একটি তেলবাহী ট্যাংকলরী বিপিসির বাঘাবাড়ি ওয়েলডিপো থেকে তেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় উল্লাপাড়া থেকে ছেড়ে আসা শাহজাদপুরগামী একটি সিএনজি টেম্পু শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডের উত্তরে এসে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তেল বোঝাই ট্যাংকলরীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএসজি টেম্পুটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই দুই টেম্পু যাত্রী নিহত ও চালকসহ ৪ জন আহত হয়।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।
এ ঘটনায় ঘাতক ট্যাংকলরিটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...
রাজনীতি
‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
