শাহজাদপুরে জাতীয় কবি, বিদ্রোহী কবি ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
শনিবার সন্ধ্যায় উপজেলা হলরুমে সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র, শাহজাদপুর এর আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এ প্রয়াণ দিবস পালিত হয় । নজরুল সাংস্কৃতিক পরিষদের পরিচালক মোঃ বায়েজীদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, আজমত আলী, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক সিদ্দীকি । এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ বাবলু ও সাধারণ সম্পাদক কোরবান আলী লাভলু ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী শওকত উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা এবং বর্ণমালা আবৃত্তি সংগঠন, উচ্চারণ আবৃত্তি সংগঠন ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমির শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন ।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
