রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
rap-wmn শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউপির জামিরতা জোতপাড়া গ্রামের ডিক্রী মোল্লার লম্পট পুত্র ইসাহাক কর্তৃক ধর্ষিত হওয়ার পর ৬ মাসের অন্তঃস্বত্বা এক নারীর গর্ভপাতের ঘটনার অভিযোগে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ধর্ষিতার মামলা। মামলার এজাহার ও এলাকাবাসী সুত্রে জানাযায়, লম্পট ইসাহাক পাশের বাড়ীর দরিদ্র হোসেন আলীর কন্যা কোকোলা খাতুন (কমলা) কে বাড়ীর খরের পালার পাশে জোড়পুর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে বিয়ে করার প্রতিশ্রুতিতে বিষয়টির আপোষ রফা হয়। এর মাঝে কমলা ৬ মাসের অন্তঃস্বত্বা হয়ে হয়ে পড়লে জোরপূর্বক ঐ অন্ত:স্বত্বার গর্ভপাত ঘটানো হয়। গর্ভপাত ঘটানোর পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় লম্পট ইসাহাকের পরিবার। পরে এলাকার সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের মধ্যস্থতায় ভিকটিমের অনুপুস্থিতিতেই জোড়পুর্বক আড়াই লক্ষ টাকায় বিষয়টি মিমাংসা করে দেয়া হয়। কিন্তু বাদী পক্ষ তাতে রাজি না হয়ে বিয়ের দাবিতে অনড় থাকে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পরে এলাকার চেয়ারম্যান কর্তৃক সঠিক বিচার না পেয়ে ধর্ষিতার মা জাহানারা খাতুন গত ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে মধ্যস্থতাকারী চেয়ারম্যান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি জানি, এটা মিমাংশা করে দেয়া হয়েছে । কমলা সুস্থ্য হয়ে বাড়ী ফিরলে তাদের পরিবারের কাছে টাকাটা দেয়া হবে। এদিকে মিমাংশা যোগ্য নয় এমন আইনের বিচার করে চেয়ারম্যান আড়াই লক্ষ টাকা জরিমানা করতে পারে কিনা এ বিষয়ে জনমনে প্রশ্নের উদ্বেগ হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...