সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী এ্যাড আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাটকৈজুরী বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মারফত আলী বর্তমান ইউপি সদস্য আব্দুল গফুর , নজির হোসেন উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান খোকন মাষ্টার ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা খোকন মাস্টার চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা মারপিট,চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ ১৭ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ী ফেরার পথে কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের লোকজন অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শিক্ষাঙ্গন
জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক
বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...
জাতীয়
রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল
যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!
জীবনজাপন
বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী
শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...
শাহজাদপুর
শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...
