সিরাজগঞ্জ শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে কৃষি জমি থেকে মঙ্গলবার(২২ নভেম্বর) সকালে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত শামসুল হক মোল্লা (৪৮) সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়।
ঘটনাস্থলে থাকা এসআই মালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ... চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি
