শনিবার, ২১ মার্চ ২০২৬
ছবি- শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ভিজিএফ চালের টোকেন পাওয়ার তালিকায় ধনী ব্যক্তিরাও রয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় নামে, বে-নামে তোলা হচ্ছে চাল। চাল বিতরণের নেওয়া হচ্ছে না মাস্টাররোলে স্বাক্ষর বা টিপ। এ যেন অনিয়মই নিয়মে পরিনত করেছেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আর তা তাকিয়ে দেখছেন নিয়োগকৃত ট্যাগ অফিসার ।

ছবি- শাহজাদপুর সংবাদ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে ঈদুল-ফিতর উপলক্ষে সরকারিভাবে কায়েমপুরে ৪ হাজার ৮ জনের জন্য ১০ কেজি করে ৪০.০৮০ মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়। ইউনিয়নে মধ্যে টোকেন স্থানীয় ভাবে বিভাজন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই সুযোগে কতিপয় জনপ্রতিনিধি ভিজিএফ এর চাল বিতরণে নামে গরিব অসহায়দের না দিয়ে তাদের আস্তীয়স্বজন ও প্রভাবশালীদের মাঝে সেই চাল বিতরণের অভিযোগ উঠছে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের এর বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে অনেককে চালের জন্য এসে না পেয়ে ফিরে যেতে হয়েছে।

তিনটি টোকেন ছিড়ছেন জনৈক এক ব্যাক্তি। ছবি- শাহজাদপুর সংবাদ

সরজমিনে গিয়ে দেখা যায়, পরিষদের হলরুম থেকে দেওয়া হচ্ছে ভিজিএফ এর চাউল। প্রায় প্রতিটা ব্যক্তি দুই থেকে চারটা করে টোকেন নিয়ে চাল তুলে নিয়ে যাচ্ছে ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসার সামনেই। ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল আলম(ঝুনু) সামনেই জনৈক এক ব্যাক্তি টোকেন ছিড়ে দিচ্ছে আর বসে বসে তা দেখছেন ট্যাগ অফিসার উপজেলা উ.দ.দা.বি অফিসার মোঃ ফজলুর রহমান।

এভাবেই চাল একেক জন চাল নিচ্ছেন ৪ থেকে ৫ টি টোকেনের। ছবি- শাহজাদপুর সংবাদ

ব্রজবালার গ্রামের বাসিন্দা সোহেল রানা পেয়েছেন ৫টি টোকেন এর চাল, এত চাল কিভাবে পেলেন এমন প্রশ্নের জব্বাবে তিনি বলেন, এক টোকেন আমার, একটা বৌয়ের, একটা মায়ের, একটা ভাইয়ের আর একটা তার ১০ বছরের মেয়ের। কাশিনাথপুর গ্রামের ইসরামিল’ও পেয়েছেন ৪ টোকেনের চাল তারও এমনি কথা। এরকম প্রায় প্রতিটা চাল নিতে আসা মানুষদের কাছে একাধিক টোকেন। এ ছাড়াও নামে, বে-নামেও চাল তুলে আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। লাইনে দাড়িয়ে থাকতে থাকতে কয়েজন অসুস্থ্য হয়ে  মাথায় পানি নিতেও দেখা গেছে।

লাইনে দাড়িয়ে থাকতে থাকতে অসুস্থ্য হয়ে পড়েছেন এক নারী। মাথায় পানি দিয়ে দিচ্ছে অন্যরা। ছবি- সংগৃহীত

এ বিষয়ে অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ ফজলু রহমান কোন মন্তব্য করেন নি। তবে তিনি নেগেটিভ সংবাদ পরিবেশন না করার অনুরোধ করেন প্রতিবেদককে।

অপরদিকে কয়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল আলম(ঝুনু) অভিযোগ অস্বীকার করে বলেন, টোকেন ছাড়া তো কাওকে চাল দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...