বুধবার, ২৫ মার্চ ২০২৬

ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শিশু নিহত হয়েছে।

বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ডে। নিহত শিশু হোসাইন সরদার সরিষাকোল গ্রামের গরু ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বারের ছেলে ও স্থানীয় সানরাইজ মডেল একাডেমীর নার্সারি শ্রেণীর ছাত্র।

জানা যায়, নিহত শিশু হোসাইন পার্শ্ববর্তী কায়েমপুর গ্রামে জালসা দেখে বাড়ি ফেরার পথে সরিষাকোল বাসস্ট্যান্ডে এলাকার মহাসড়ক অতিক্রম করার সময় ঘাতক হাইস মাইক্রোবাসটি (পাবনা- হ ১১-০০৭৭) তাকে সজোরে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পরে। এসময় মাইক্রোবাসটি না থামিয়ে শিশুটির উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় জনতা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পৌর শহরের পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় তালগাছি বাসস্ট্যান্ডে স্থানীয়রা গতিরোধ করে আটক করে।

এই বিষয়ে পিপিডি ট্রাস্ট হাসপাতালের ম্যানেজার কাজী হেরেম বলেন, শিশুটিকে আমাদের এখানে আনার পর মেডিকেল অফিসার পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় একটি নিয়মিত মামলা করেছে। চালককে আটক করা যায়নি তবে ঘাতক হাইস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে । পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...