শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির :  গতকাল শনিবার ভোররাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) ও হযরত জালাল উদ্দিন রুমী (রহ.) এর মহান ওস্তাদজী, জগৎ বরেণ্য অলী হযরত শাহ সামসুদ্দীন তাবরেজি (রহ.) এর দিনব্যাপী বাৎসরিক ওরশের পরিসমাপ্তি ঘটেছে। শুক্রবার শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে জুম্মার নামাজ আদায় করতে অসংখ্য মুসুল্লি সমবেত হন। বাদ জুম্মা বিশেষ মোনাজাতকালে আমিন ধ্বন্নিতে প্রকম্পিত হয়ে ওঠে করতোয়া নদীর তীর ও মাজার শরীফ প্রাঙ্গণ। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে ওরশের শেষ দিনে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । ছদরে মাহফিল গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) পীর ছাহেব। বিশেষ অতিথি ছিলেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এড. এমএ হামিদ লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, আ’লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন (ভার:), কাউন্সিলর লিয়াকত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগের সাধারণ সম্পাদক মানুনুর রশীদ লিয়াকত প্রমূখ। ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মখলেছুর রহমান বাঙ্গালী ছাহেব- কুষ্টিয়া, মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলী আকবর ছাহেবসহ বরেণ্য ওলামায়ে কেরামগন। এদিন সারারাত ওয়াজ মাহফিল শেষে বাদ ফজর দেশবাসী ও সমগ্র মুসলিম জাহানের কল্যাণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে নেওয়াজ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রাজনীতি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আ.লীগের ৬, বিএনপির ১৪, অন্যান্য দলের ৪ জনসহ ২৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে শাহজাদপুর পৌর এলকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্...

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

জাতীয়

সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ কাল

এ উপ-নির্বাচনে জয়লাভ করে এ আসনে কে এমপি হিসেবে নির্বাচিত হচ্ছেন সে অপেক্ষায়ই রয়েছে শাহজাদপুরবাসী

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

রাজনীতি

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাসেল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেল...

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...