সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে পুনরায় ওএমএস(খোলা বাজার)’এ চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার(২০জানুয়ারি) থেকে ৪ টি ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু করে উপজেলা খাদ্য দপ্তর।
উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা যায়, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন ও রুপপুর(থানার ঘাট সংলগ্ন) প্রতিদিন ৪ ডিলারের মাধ্যম ৪ টন চাল ও ৪ টন আটা বিক্রি করা হচ্ছে।
শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে সরকার আবারও এ কার্যক্রম চালু করেছে। আমরা ৩০দিনের বরাদ্দ পেয়েছি, আপাতত পৌর সদরে প্রতি ডিলারের মাধ্যমে দৈনিক ১ টন করে মোট ৪ টন চাল ও ৪ টন আটা বিক্রি করা হচ্ছে। এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে জন প্রতি ৩০ টাকা দরে ৫ কেজি চাল ও আটা ১৮ টাকা দরে ৫ কেজি আটা সংগ্রহ করতে পারবেন। তিনি পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ ও ক্রয় করতে আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
